[email protected] বৃহঃস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩

শিক্ষা ক্যাডারে ৬১১ জনের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৯:২৯ পিএম

বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার।

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে নির্বাচিত এসব প্রার্থীকে ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৫ সালের ২৭ নভেম্বরের সুপারিশের ভিত্তিতে ৬১১ প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ করেছে পিএসসি।

বুধবার সংস্থাটির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, আগামী নভেম্বর মাসে এ বিসিএসের ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

৫১তম বিশেষ বিসিএসে কোনো প্রিলিমিনারি পরীক্ষা রাখা হয়নি। লিখিত পরীক্ষার পর মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

এসআর

সম্পর্কিত খবর