[email protected] মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬ ৭:৫০ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের জন্য শিক্ষার্থীদের আরও সময় দেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা পরীক্ষার আবেদন ফরম পূরণ করতে পারবেন।

 

রোববার (৪ অক্টোবর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংশোধিত সময়সূচির বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে ফরম পূরণের পর ডাটা এন্ট্রি নিশ্চায়নের সুযোগ থাকবে ১৫ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

 

পরীক্ষার ফি সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে ১৮ ও ১৯ অক্টোবর। নির্ধারিত দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফি জমা নেওয়া হবে।

 

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ফরম পূরণ শেষে বিবরণী, আবেদন ফরমসহ সংশ্লিষ্ট কাগজপত্র কলেজ কর্তৃপক্ষকে সংরক্ষণ করতে হবে। ২০২৫ সালের পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে পরবর্তী চার মাস এসব নথি কলেজে রাখতে হবে। এগুলো আঞ্চলিক কেন্দ্রে পাঠানোর প্রয়োজন হবে না।

 

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত ৭ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে থাকা অন্যান্য নিয়ম ও শর্ত বহাল থাকবে।

 

এ ছাড়া আগের সময়সূচিতে যেসব কলেজ পরীক্ষার ফি জমা দিতে পারেনি, তারাও নতুন নির্ধারিত সময় অনুযায়ী সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সুযোগ পাবে।

এসআর

সম্পর্কিত খবর