খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলের শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘বৃহত্তর রংপুর-দিনাজপুর ছাত্র কল্যাণ অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের মো. সিয়াম আহমেদ। সাধারণ সম্পাদক হয়েছেন রসায়ন ডিসিপ্লিনের মুম তাহিনা। ৫০ সদস্যের এ কমিটি আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।
কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন নিহার রঞ্জন মুখার্জি, তারিক শামস, তাবাচ্ছুম রাহা, মো. মুরাদ হাসান মিলু, মুবতাসিম ফুয়াদ, আরমিন নাহার, জাহিদা সুলতানা রিমা ও সবুজ চন্দ্র পাল। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দুর্জয় কুমার রায়, মো. আবদুল্লাহ আল জোবায়ের ও রিতু রাণী।
সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোস্তফা মোবাসসির বাধন, সাফিউল মুজনাবিয়ান সম্রাট ও মো. মোরসালিন শাহ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন তানজিম জামান তাহা। কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মাহাদী এবং সহকারী কোষাধ্যক্ষ লাবণ্য রায় অর্ঘ্য। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেনিন আক্তার জেমি, সামিয়া আক্তার ও রূপা ঘোষ ইভা।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হয়েছেন মুন্সি জারিন নূদার। এ পদে সহ-সম্পাদক হিসেবে রয়েছেন আব্দুর রহিম ও মো. নিশাত রাহমান সাদ। শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জন কেরি রায় এবং সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আফরিন জান্নাত ইশা। সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অনুদীপ রায় ও সহ-সম্পাদক উম্মি আল রুহানি জামান জাহিন।
সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জয়শ্রী জয়া রাণী বর্মা ও মোতাসাদ্দিক আহমেদ। সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক হয়েছেন মোতমাইন্না চৌধুরী মাইশা, মোছা. সুরাইয়া আক্তার সিমু ও বিপ্লব চন্দ্র রায়। ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মানিকুল ইসলাম এবং সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রিয়াদ ইসলাম ও সিনহা আক্তার সুচি।
প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন মোস্তাকিম বিল্লা ও শোয়াইব আহমেদ। সহ-সম্পাদক হিসেবে রয়েছেন আফিয়া আনজুম শিফা। পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম এবং সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোছা. আফিফা দৌলা। নারী ও সমতা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান বিভা এবং সহ-সম্পাদক মৌমিতা আক্তার ও মোছা. সুমাইয়া আক্তার সুরভী।
পরিকল্পনা বিষয়ক সম্পাদক হয়েছেন দুর্জয় চন্দ্র। সহ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শাফকাত সাদিয়া আহমেদ, ইরফানুল ইসলাম ও ইনতিসার ফয়েজ রাফি। কার্যকরী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন এস. এম. ফাহিমুজ্জামান ওয়াহেদী।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এসইটি) স্কুলের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আশরাফুল আলম। নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নতুন নেতৃত্ব সংগঠনের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি এর কার্যক্রমকে আরও এগিয়ে নেবে বলে তিনি আশাবাদী।
নবনির্বাচিত সভাপতি মো. সিয়াম আহমেদ বলেন, “এই সংগঠন আমাদের শিকড়ের সঙ্গে সম্পর্কিত। সংগঠনের ধারাবাহিকতা বজায় রেখে এটিকে আরও এগিয়ে নিতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”
সাধারণ সম্পাদক মুম তাহিনা বলেন, “সংগঠনের অগ্রগতিতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। সব কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করার জন্য সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া হবে।”
নতুন কমিটির সদস্যরা সংগঠনের ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলের শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসআর