কুমিল্লায় নিখোঁজের প্রায় একদিন পর অপ্রতীম নামে ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়েছিল অপ্রতীম। এরপর আর বাড়িতে ফেরেনি সে। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছেলের সন্ধানে সহযোগিতা চান তার মা।
অপ্রতীম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
এসআর