[email protected] শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩

একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৫ এএম

সংগৃহীত ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি কার্যক্রমে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) রাত ৮টায় ফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

ফল জানতে একাদশ শ্রেণির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে https://xiclassadmission.gov.bd/ প্রবেশ করে হোমপেজের ‘ভিউ রেজাল্ট’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের সন এবং রেজিস্ট্রেশন নম্বর নির্ধারিত ঘরে দিতে হবে।

সব তথ্য দেওয়ার পর স্ক্রিনে থাকা ক্যাপচা পূরণ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।

ভর্তি নির্দেশনা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ দেওয়ার সুযোগ পেয়েছেন। এ বছর একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

 

এসআর

সম্পর্কিত খবর