[email protected] বৃহঃস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
২৬ ভাদ্র ১৪৩৩

আজ প্রকাশ হচ্ছে এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬ ৮:২৩ এএম

সংগৃহীত ছবি

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আজ

 বৃহস্পতিবার সকাল ১০টায় প্রকাশ করা হবে। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন। একই সাথে আবেদনকারীদের প্রদত্ত মোবাইল নম্বরে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে ফল পৌঁছে দেওয়া হবে। এছাড়া rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

​গত ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত দেশের ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার ৫১ জন শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন জানান। একাধিক বিষয়ে আবেদনের সুযোগ থাকায় মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়ে—যার মধ্যে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি উত্তরপত্র রয়েছে।

​বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা বোর্ডে, যেখানে ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত ও ব্যবহারিক মিলিয়ে ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন। অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে কুমিল্লায় ৩৫ হাজার, রাজশাহীতে ৩৯ হাজার, যশোরে ২৮ হাজার, চট্টগ্রামে ৩৯ হাজার, বরিশালে ১৭ হাজার, সিলেটে ২০ হাজার, দিনাজপুরে ৩৭ হাজার এবং ময়মনসিংহে ২৭ হাজার ৬৭৬ জনের আবেদন পড়ে। পাশাপাশি কারিগরি বোর্ডে ২০ হাজারের বেশি এবং মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি শিক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

এসআর

সম্পর্কিত খবর