[email protected] বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর সিদ্ধান্ত নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ আগষ্ট ২০২৬ ৮:২৬ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র রমজান শেষ হওয়ার পরই এসএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এসএসসি পরীক্ষার সময়সূচি পেছানোর কোনো কারণ দেখা যাচ্ছে না।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, এসএসসি পরীক্ষার সময় নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে।

জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে তা প্রায় এক মাস ধরে চলবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পরীক্ষা কার্যক্রম গড়াতে পারে।

শিক্ষামন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এরপর ১০ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে ১০ মার্চ পর্যন্ত চলবে।

তাই রমজানের সময় পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে না।

এ কারণে রোজা শেষ হওয়ার পর এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষাটিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ে আসা সরকারের অন্যতম লক্ষ্য।

বর্তমানে দেশে সাধারণত বর্ষা ও বৃষ্টির মৌসুমে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।

ভবিষ্যতে নির্দিষ্ট একটি সময়ে এই পরীক্ষা আয়োজনের জন্য পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এসএসসি ও এইচএসসি—দুই পাবলিক পরীক্ষার সময়সূচি আরও সুশৃঙ্খল ও নির্দিষ্ট সময়ের মধ্যে আনার বিষয়টি নিয়ে সরকার কাজ করছে।

এসআর

সম্পর্কিত খবর