ইসলামী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (IUMUNA)-এর ২০২৬–২৭
কার্যবর্ষের নতুন গভর্নিং বডি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আবদুল মান্নান লুমান এবং সাধারণ সম্পাদক হিসেবে রৌনক খান দায়িত্ব পেয়েছেন। এর পাশাপাশি ড. মো. জাকির হোসেনকে সংগঠনটির নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পূর্বের উপদেষ্টা ড. কাজী মোস্তফা আরিফ এই নতুন পরিচালনা পর্ষদ ও উপদেষ্টার নাম প্রকাশ করেন। ঘোষিত কমিটিতে সহ-সভাপতি মেহরাজ বিন আলম ও মিথিলা ফারজানা, যুগ্ম সাধারণ সম্পাদক এশরাত জাহান প্রোমে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দানিয়াল রহমান আলিফ মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য বিভাগের পরিচালকদের মধ্যে ব্র্যান্ডিং অ্যান্ড মিটায় আশরাফুল হক ও সিরাতুল মুস্তাকিম আদর; একাডেমিক বিভাগে এমএসটি শাকিরা ইসলাম ও সাজিদ বিন হুদা; কনফারেন্স ম্যানেজমেন্টে জুনাইদুল হাবিব মানিক ও সৈয়দ মেজবাহ উদ্দিন আহমেদ; পাবলিক রিলেশনসে সানজিদা সারওয়ার, এস এম শাফি ও মারিয়া চৌধুরী; করপোরেট অ্যাফেয়ার্সে শাহরিয়ার সিনহা ও মাহবুবা তানজিম এবং ফাইন্যান্স বিভাগে সৈয়দ সাজিদ হোসেন দায়িত্ব পেয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত সময়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সম্মেলনে অংশ নিয়ে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন সংগঠনের সদস্যরা। কার্যক্রমের পরিধি বাড়ায় শিক্ষা ও কূটনৈতিক দিকনির্দেশনা জোরদার করতে ড. মো. জাকির হোসেনকে যুক্ত করা হয়।
নতুন দায়িত্ব পাওয়ার পর ড. মো. জাকির হোসেন পদকে সুবিধা না ভেবে নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে কাজ করার জন্য তরুণ নেতৃত্বের প্রতি আহ্বান জানান। তিনি জানান, ছায়া জাতিসংঘের মাধ্যমে কূটনৈতিক প্রশিক্ষণ ও বিতর্কচর্চার এই ধারাবাহিকতা আরও শক্তিশালী করতে কাজ করা হবে।
এসআর