[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

ইবির পূজা উদযাপন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ৮:৩৪ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন পূজা উদযাপন পরিষদের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চায় সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

 

নতুন কমিটিতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তপন কুমার পাল।

 

বুধবার (১৯ আগস্ট) অধ্যাপক ড. অরবিন্দ সাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। এর আগে গত ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী সনাতন ধর্মীয় উপাসনালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় কমিটির আংশিক তালিকা ঘোষণা করা হয়েছিল।

 

কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক মিন্টু কুমার বিশ্বাস এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুষার মালাকার।

 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন ফলিন্দ্র ত্রিপুরা, অলিক কুমার শিকদার, অদিতি ঢালি, শিমলা মণ্ডল, রাজীব সাহা ও হৃদয় বিশ্বাস। কোষাধ্যক্ষ হয়েছেন দুরন্ত রায় মিলন। সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন চয়েস কুমার বিশ্বাস, পাপড়ি মোদক ও তীর্থ সেন।

 

সাংগঠনিক সম্পাদক হয়েছেন সজল রায়। এ পদে সহকারী হিসেবে রয়েছেন প্রতাপ দাস, সুব্রত কর্মকার, তুলি রায়, মদনমোহন রায় ও মহিতোষ দাস। দপ্তর সম্পাদক হয়েছেন সুবংকর রায় এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে আছেন সঙ্গীত কুমার, অয়ন রাউথ, অন্তু কুমার বিশ্বাস, খোকন চন্দ্র বর্মন ও অয়ন সাহা।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে উৎস গাইন এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে হিমানী রায়, নিরুপম সরকার, শিশির রায়, অর্জুন দাস ও জয় বিশ্বাস দায়িত্ব পেয়েছেন।

সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন সৈকত সরকার। সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন চন্দা বিশ্বাস, বর্ণালী বর্ণা, এ্যানি বিশ্বাস, পপি দে, যুক্তা জ্যোতি গোলদার, নিবেদিতা রায়, শাশ্বতী কুন্ডু, জয়শ্রী রায়, প্রলয় সাহা, ইমন কুমার সরকার, জয় দাস, মাধুর্য অধিকারী, দেবাংশী সাহা, মৌমিতা বসু ও সঞ্চয়ন পাল।

মন্দির সম্পাদক করা হয়েছে ইন্দ্রজিৎ ঘোষকে। সহ-মন্দির সম্পাদক হিসেবে রয়েছেন স্নিগ্ধা দাস, অমিত বড়ুয়া পিয়াস, শিশির কুমার পাল, আদেশ চন্দ্র বর্মন, পায়েলা রায়, প্রমিত চৌধুরী, রিনি রায় ও তিতলি সাহা।

আপ্যায়ন সম্পাদক হয়েছেন সুদক্ষিণা বিশ্বাস সকাল। সহ-আপ্যায়ন সম্পাদক পদে রয়েছেন রাখি কর্মকার, লক্ষণ রায়, প্রিয়া রানী মণ্ডল, সোমরাজ শীল, নন্দিতা সরকার, তনুশ্রী রায়, নন্দিনী মোহন্ত, তন্নী সিংহ, রাহুল রায় ও সজীব দাস।

সাজসজ্জা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রণয় অন্ত। সহ-সাজসজ্জা সম্পাদক হয়েছেন তরুণ বিশ্বাস, দিনবন্ধু রায় দেবা, বিজয় কর্মকার, নদী বসু ও শ্রী প্রতাপ কুমার।

এ ছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন বলরাম পাল, নয়ন কুমার দাস, শুভজিৎ দেবনাথ, সৈকত চন্দ্র দাস, রুদ্র ঘোষ, মানিক রঞ্জন মোহন্ত, সুজন চন্দ্র দাস, জিৎ বিশ্বাস, চিন্ময় রায়, উৎস বর্মন, অভিজিৎ দত্ত, দেব জয় শীল, সুরজিৎ রায়, তৃষা শীল, রত্না বিশ্বাস, নন্দিতা বিশ্বাস, সুমিতা পাল, অর্পিতা সাহা, লাবণ্য পাল বৃষ্টি, রিত্তিকা বসাক ও কৌশিক বিশ্বাসসহ বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

নতুন সাধারণ সম্পাদক তপন কুমার পাল বলেন, ধর্মীয় মূল্যবোধ ও মানবিকতার চেতনাকে সামনে রেখে তিনি দায়িত্ব পালন করতে চান। বিশ্ববিদ্যালয়ে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোকে তিনি সংগঠনের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে একটি স্থায়ী মন্দির প্রতিষ্ঠার দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নে সংগঠিতভাবে কাজ করার চেষ্টা থাকবে। একই সঙ্গে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হবে।

সংগঠনের সভাপতি অধ্যাপক ড. অরবিন্দ সাহা বলেন, পূজা উদযাপন পরিষদের কর্মকাণ্ড কেবল ধর্মীয় আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের কল্যাণ, সাংস্কৃতিক বিকাশ এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতেও সংগঠনটি ভূমিকা রাখবে। সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

এসআর

সম্পর্কিত খবর