অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের জন্য সুখবর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ একসঙ্গে পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার (১৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তার এডমিনের করা একটি পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
পোস্ট অনুযায়ী, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (১৫ আগস্ট) একযোগে অবসর ও কল্যাণের টাকা পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাদের অবসর ও কল্যাণের এই অর্থ পরিশোধে এককালীন ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, দীর্ঘ ৪ বছর ধরে জমে থাকা শিক্ষকদের পাহাড়সম বকেয়ার জট কাটাতে যে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতায় দেশের ৬৪টি জেলায় একযোগে ২০৩৫ কোটি ৮৬ লাখ টাকা শিক্ষকদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হচ্ছে।
এসআর