[email protected] সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিয়েই দক্ষ জনশক্তি গড়তে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ ৯:০২ পিএম

সংগৃহীত ছবি

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার ওপর আরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার ওপর আরও জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা

তিনি বলেছেন, দেশের বিশাল জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কারিগরি, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের বিকল্প নেই।

রোববার (২৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত ‘অ্যা ন্যাশনাল ডায়ালগ অন টিভিইটি ফর অ্যা স্কিল্ড অ্যান্ড প্রোডাক্টিভ বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক। শুধু প্রচলিত শিক্ষাব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার দিকে নিয়ে যেতে হবে।

তিনি বলেন, দেশের জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী সরকার কাজ করছে। এ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে কারিগরি দক্ষতাসম্পন্ন কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে।

দেশের প্রবাসী কর্মীরা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো গেলে দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখা সম্ভব হবে।

কারিগরি শিক্ষার সম্প্রসারণের কথা জানিয়ে তিনি বলেন, এ খাতে আরও চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটকে একটি আদর্শ ও মডেল প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনাও রয়েছে। এ জন্য পৃথক একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া।

এসআর

সম্পর্কিত খবর