[email protected] বুধবার, ২৬ আগস্ট ২০২৬
১০ ভাদ্র ১৪৩৩

জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ৮ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৬ ১:১০ পিএম

সংগৃহীত ছবি

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৮ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে।

চারটি বিষয়ে পৃথক দিনে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।

রোববার (২৩ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করা হয়।

প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা বিষয়ের মধ্য দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হবে।

এরপর ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং সর্বশেষ ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চার দিনে নির্ধারিত সূচি অনুযায়ী শিক্ষার্থীদের এসব পরীক্ষায় অংশ নিতে হবে।

এসআর

সম্পর্কিত খবর