[email protected] রবিবার, ২৩ আগস্ট ২০২৬
৮ ভাদ্র ১৪৩৩

ঢাবি উপাচার্যের সঙ্গে ইরানি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, শিক্ষা ও গবেষণা জোরদারে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ৬:০৪ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ

 করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত অধ্যাপক ড. জালিল রাহিমি জাহানাবাদি। বুধবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে ঢাকাস্থ ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলার মাহদি মৌলায়ী আরানি উপস্থিত ছিলেন।

বৈঠকে ঢাবি ও ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, ভাষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার এবং ফারসি ভাষা শিক্ষার উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি, সৌর প্রযুক্তি, চিকিৎসা ও ফার্মেসির মতো ক্ষেত্রে নতুন যৌথ উদ্যোগ গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।

​সাক্ষাতের আগে ইরানি রাষ্ট্রদূত টিএসসি মিলনায়তনে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেন। বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহায়তায় ঢাবিতে ইরানি শিক্ষক নিয়োগের প্রস্তাব দেন। পাশাপাশি দুই দেশের মধ্যে গবেষক ও শিক্ষার্থী বিনিময় বাড়ানোর বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন। ঢাবি উপাচার্য সফররত রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইরান ও বাংলাদেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন আগামীতে একাডেমিক কার্যক্রমের মাধ্যমে আরও সুদৃঢ় হবে।

এসআর

সম্পর্কিত খবর