[email protected] বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩

রাজশাহী বোর্ডে এসএসসির ৯৮ হাজার খাতা পুনর্নিরীক্ষার আবেদন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ আগষ্ট ২০২৬ ১০:৪৫ এএম

সংগৃহীত ছবি

রাজশাহী শিক্ষাবোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ৯৮ হাজার ৭১০টি খাতা চ্যালেঞ্জের

 আবেদন পড়েছে। ১০ আগস্ট ফলাফল প্রকাশের পর ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হয় এবং ১৯ আগস্ট (বুধবার) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি এবং দ্বিতীয় সর্বোচ্চ এসেছে গণিত বিষয়ে।

​চলতি বছর বোর্ডে আট জেলার ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১২ হাজার ৮৬ জন পাস করেছেন, যার মধ্যে ১৬ হাজার ১১৩ জন জিপিএ-৫ লাভ করেন। এবারের পাসের হার ৬৩.৬৭ শতাংশ, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। ফলাফলের বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালের ৯০.৩৭ শতাংশ পাসের হারের তুলনায় ২০২৬ সালে পাসের হার প্রায় ২৯.৫ শতাংশ কমে গেছে।

এসআর

সম্পর্কিত খবর