[email protected] বুধবার, ১৯ আগস্ট ২০২৬
৪ ভাদ্র ১৪৩৩

কুবিরিইউ-এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি প্রসেনজিত, সম্পাদক হিমু

বাবলু দেব, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৬ ৮:৫২ পিএম

সংগৃহীত ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রিপোর্টার্স ইউনিটির ৯ সদস্যবিশিষ্ট প্রথম পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি

 ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি প্রসেনজিত দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে এনটিভির প্রতিনিধি ফরহাদ হোসাইন হিমু দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনেই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

​কমিটিতে সহ-সভাপতি হিসেবে রকি উল হাসান (প্রতিদিনের সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ (দেশকাল নিউজ), অর্থ সম্পাদক মনিরা আক্তার শিলা (এডুকেশন টাইমস), দপ্তর সম্পাদক আল শাহরিয়ার অন্তু (ঢাকা প্রকাশ) এবং তথ্য ও পাঠাগার সম্পাদক হিসেবে প্রীতম কান্তি গোপ (চিটাগং ট্রিবিউন) মনোনীত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সানজানা তালুকদার (বার্তা ২৪) ও বাবলু দেব (প্রতিদিনের বাংলা)।

​চলতি বছরের ২০ মে প্রসেনজিত দাসকে আহ্বায়ক এবং ফরহাদ হোসাইন হিমুকে সদস্য সচিব করে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিমু জানান, কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করতেই এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে সভাপতি প্রসেনজিত দাস সংগঠনকে আরও নিরপেক্ষ, শিক্ষার্থীবান্ধব এবং উন্নয়নমূলক সাংবাদিকতার চর্চায় এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এই নবগঠিত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

এসআর

সম্পর্কিত খবর