[email protected] রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩

ইবির সাংবাদিকতা বিভাগে ব্রডকাস্ট জার্নালিজম বিষয়ক কর্মশালা

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৬ ৮:০১ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে

 ‘ভারমিলিয়ন ইনস্টিটিউট’-এর উদ্যোগে ‘মিশুক মুনির ওয়ার্কশপ অন ব্রডকাস্ট জার্নালিজম’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিভাগের ৪৩৮ নম্বর কক্ষে আয়োজিত এই কর্মশালায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য তিন মাস মেয়াদি অনলাইন কোর্সে বৃত্তি সহায়তার ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামানের উপস্থিতিতে মূল বক্তব্য দেন আবির শ্রেষ্ঠ, যিনি 'সূর্য দীঘল বাড়ী', 'পথের পাঁচালী' ও 'ঘুড্ডি'র মতো ধ্রুপদী চলচ্চিত্রের চমৎকার চিত্রনাট্য, চরিত্রায়ন ও প্রযুক্তিগত দক্ষতার কথা স্মরণ করে বর্তমান চলচ্চিত্রের বিকাশে এগুলোর ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন।

একই সাথে বিভাগীয় প্রধান তাঁর বক্তব্যে সীমিত সম্পদের মধ্যেও শিক্ষার্থীদের মোবাইল ফোন ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সৃজনশীল ও মানসম্মত কনটেন্ট, রিলস ও ডকুমেন্টারি তৈরির জন্য অনুপ্রাণিত করেন।

এসআর

সম্পর্কিত খবর