[email protected] সোমবার, ১৭ আগস্ট ২০২৬
১ ভাদ্র ১৪৩৩

সেন্ট গ্রেগরি স্কুলে জাদুঘর নির্মাণে সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২৬ ৮:২৯ পিএম

সংগৃহীত ছবি

সেন্ট গ্রেগরি স্কুলের দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্মারক সংরক্ষণের লক্ষ্যে জাদুঘর স্থাপনের উদ্যোগ নিয়েছে দি গ্রেগরিয়ান সোসাইটি (টিজিএস)।

 এ উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি স্কুল প্রাঙ্গণে গ্রেগরিয়ান স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে একটি সমঝোতা চুক্তি করেছে সংগঠনটি।


চুক্তিতে টিজিএসের পক্ষে স্বাক্ষর করেন ১৯৭৪ ব্যাচের সহসভাপতি রিজওয়ান খাইর। অপরদিকে গ্রেগরিয়ান স্কুল অ্যান্ড কলেজের পক্ষে স্বাক্ষর করেন অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো, সিএসসি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ১৯৮২ ব্যাচের মো. হাফিজ, ১৯৮৭ ব্যাচের রিচার্ড গোমেজ, প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক এবং টিজিএসের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।


আয়োজকদের মতে, দেশের কোনো বিদ্যালয় প্রাঙ্গণে এ ধরনের জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। সাবেক গ্রেগরিয়ানদের দীর্ঘদিনের প্রচেষ্টা ও শ্রমের ফল হিসেবে গড়ে উঠছে ‘গ্রেগরিয়ান জাদুঘর’।


স্কুল প্রাঙ্গণে নির্মাণাধীন জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা দি গ্রেগরিয়ান সোসাইটির সদস্যরাও জাদুঘর প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করছেন।


সংশ্লিষ্টরা জানান, শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্জন সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের কাছে এসব স্মৃতি তুলে ধরতে জাদুঘরটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসআর

সম্পর্কিত খবর