মন খুলে গান গাওয়া যায়, কিন্তু পরীক্ষার খাতায় ইচ্ছেমতো নম্বর দেওয়া যায় না’—এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
- তিনি বলেছেন, শিক্ষার্থীরা পরীক্ষায় যে পারফরম্যান্স করেছে, তার ভিত্তিতেই ফলাফল নির্ধারণ করা হয়েছে।
-
- সোমবার (১০ আগস্ট) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন তিন
-
- শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নের ক্ষেত্রে নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই। শিক্ষার্থীরা পরীক্ষায় যে নম্বর অর্জন করেছে, ফলাফলও সেই নম্বরের ভিত্তিতেই প্রকাশ করা হয়েছে।
-
- তিনি বলেন, কোনো শিক্ষার্থী ভালো প্রস্তুতি নিয়েও পরীক্ষার দিন প্রত্যাশিত ফল করতে না-ও পারে। আগে প্রচলিত আইনে খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ সীমিত ছিল। তবে শিক্ষার্থীদের স্বার্থে আইন সংশোধন করা হয়েছে।
-
- এখন কোনো শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করলে পুরো খাতা পুনরায় পরীক্ষা করে দেখা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, মূল্যায়নের ক্ষেত্রে কোনো ভুল বা অসঙ্গতি পাওয়া গেলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
-
- এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়েও কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তার পূর্ব অভিজ্ঞতা রয়েছে বলেও উল্লেখ করেন তিনিে।
-
- আগামী বছরের এসএসসি পরীক্ষার সময়সূচি সম্পর্কে শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। পরবর্তী বছরগুলোতে ধাপে ধাপে পরীক্ষার সময় আরও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
-
- এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
-
- এ বছর সব শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।