রাজশাহীতে অধ্যয়নরত জামালপুর জেলা কল্যাণ সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের নতুন
কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের প্রাতিষ্ঠানিক গতিশীলতা বাড়ানোর উদ্দেশ্যে মঙ্গলবার (৪ আগস্ট) সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন এই কমিটিতে রাজশাহী বিশ্ববিদ্যলয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্যাহ্ আল মারুফ সভাপতি এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সিয়াম আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন নেতৃত্বের বার্তা ও ভবিষ্যৎ লক্ষ্য
দায়িত্ব গ্রহণের পর যৌথ প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, রাজশাহীতে অবস্থানরত শিক্ষার্থীদের একটি পরিবারের সুতোয় বেঁধে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করাই তাঁদের প্রধান অগ্রাধিকার। এর পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও মানবিক বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে সমিতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য
কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান।
কমিটিতে আরও যুক্ত হয়েছেন— অর্থনীতি বিভাগের মোঃ আনোয়ার হোসেন, রুয়েটের ইইই (EEE) বিভাগের লিজন মাহমুদ, মার্কেটিং বিভাগের পলাশ চন্দ্র দেবনাথ, গণিত বিভাগের মোহাম্মদ তানসিমুর, মোঃ রাকিব মোল্লা, হোসনে আরা মিতু, মাহিব আবসার, মাইনুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম বিকাশ, শাহরিয়ার সিফাত, মাজহারুল ইসলাম মোশতাক, মিরাজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, তাসনীম রাফি, মোঃ মনজুরুল ইসলাম, সুপ্রভা বিনতে রফিক, মোঃ সোলাইমান ইসলাম শুভ, নুরনবী, মোঃ আশফিকুজ্জামান আবির, মোঃ শিপন মিয়া, ফজলে হাসান তাইউব রাব্বী এবং মোঃ মোমিনুল ইসলাম।
কমিটি প্রকাশের পর সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে জামালপুরের শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন।
এসআর