এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই এবারও একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে আগের নিয়মই অনুসরণ করা হবে।
অর্থাৎ এসএসসি ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর বা জিপিএর ভিত্তিতেই কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
এর আগে ফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় সার্বিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
এসআর