[email protected] রবিবার, ৯ আগস্ট ২০২৬
২৫ শ্রাবণ ১৪৩৩

এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু ১১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৬ ৯:২২ পিএম

সংগৃহীত ফাইল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পরদিন থেকেই ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

আগামী ১১ আগস্ট থেকে এ আবেদন শুরু হয়ে চলবে ১৭ আগস্ট পর্যন্ত। অনলাইনে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।


শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। আবেদন করার নিয়ম, প্রয়োজনীয় তথ্য ও অন্যান্য নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।


এর আগে আগামী সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিন নির্ধারণ করা হয়েছে। সেদিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা মোবাইলের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। একই সঙ্গে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাবে।


চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। প্রায় এক মাস ধরে পরীক্ষা চলার পর ২০ মে তা শেষ হয়। এবারের পরীক্ষায় সারাদেশ থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।


শিক্ষা বোর্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী, এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেই হিসাবে এবারও নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর