[email protected] রবিবার, ২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

খুবি ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ, তদন্তের নির্দেশ

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ১ আগষ্ট ২০২৬ ৮:২৪ পিএম

সংগৃহীত ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার

 অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) দুপুরে ক্যাফেটেরিয়া থেকে কেনা সবজির তরকারিতে টিকটিকি পাওয়ার দাবি করেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। পরবর্তীতে ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

​ভুক্তভোগী শিক্ষার্থী জানান, দুপুরে ক্যাফেটেরিয়া থেকে খাবার এনে রুমে খাওয়ার সময় সবজির মধ্যে টিকটিকি দেখতে পান। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা শিক্ষার্থী, শিক্ষক ও বহিরাগতদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যান্য শিক্ষার্থীরাও ক্যাফেটেরিয়ার খাবারের মান ও চরম অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দায়ী ব্যক্তিদের দ্রুত জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

​অভিযোগের বিষয়ে ক্যাফেটেরিয়ার ম্যানেজার জানান, তারা সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করেন। রান্নার সময় পড়ে থাকলে টিকটিকি গলে যাওয়ার কথা ছিল উল্লেখ করে তিনি বিষয়টি কীভাবে ঘটেছে তা বুঝতে পারছেন না বলে দাবি করেন।

​এদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন। ক্যাফেটেরিয়া তদারকি কমিটি ও ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

এসআর

সম্পর্কিত খবর