[email protected] বৃহঃস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে মিলতে পারে ২১ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৬ ৬:১২ পিএম

সংগৃহীত ছবি

আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে দেশের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা মোট ২১ দিনের ছুটি ভোগ করার সুযোগ পাবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, দুই মাসের ছুটির হিসাব নির্ধারণ করা হয়েছে।

আগস্টের ছুটি
আগস্ট মাসে সাপ্তাহিক ছুটি রয়েছে ৯ দিন।

এছাড়া ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট ‘আখেরি সাহার সোম্বা’ এবং ২৬ আগস্ট ‘ঈদে মিলাদুন্নবী’ উপলক্ষে আরও তিন দিনের সরকারি ছুটি থাকবে। সব মিলিয়ে আগস্টে মোট ১২ দিনের ছুটি পড়ছে।

সেপ্টেম্বরের ছুটি
সেপ্টেম্বরে সাপ্তাহিক ছুটি রয়েছে ৮ দিন। এ ছাড়া ২৪ সেপ্টেম্বর ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ উপলক্ষে এক দিনের সরকারি ছুটি থাকবে।

একই মাসে ‘মধু পূর্ণিমা’ ও ‘শুভ মহালয়া’ থাকলেও দিন দুটি শনিবার হওয়ায় আলাদা কোনো অতিরিক্ত ছুটি যোগ হচ্ছে না। ফলে সেপ্টেম্বর মাসে মোট ছুটি দাঁড়াচ্ছে ৯ দিন।

সব মিলিয়ে আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা মোট ২১ দিনের ছুটি উপভোগ করবেন।

এসআর

সম্পর্কিত খবর