[email protected] বৃহঃস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
৮ শ্রাবণ ১৪৩৩

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপনে মোবাইল রাখার অভিযোগে ক্যান্টিনকর্মী আটক

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ ১২:০৩ পিএম

সংগৃহীত ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে মোবাইল

 ফোন রাখার অভিযোগে হলের এক ক্যান্টিনকর্মীকে আটক করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৩ জুলাই) রাতের এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

​শিক্ষার্থীদের দেওয়া তথ্যমতে, ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পেয়ে তারা বিষয়টি খতিয়ে দেখেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হলের ক্যান্টিনে প্রায় দুই বছর ধরে কর্মরত ইমাম হাসান (পিতা: আসাদুজ্জামান) নামের ওই ব্যক্তিকে তারা আটক করেন। খবর ছড়িয়ে পড়লে হলের আবাসিক শিক্ষার্থীরা সেখানে জড়ো হন এবং অভিযুক্তকে আটকে রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেন।

​কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, অভিযুক্তের মোবাইল ফোনে একাধিক ভিডিও পাওয়া গেছে এবং তিনি দীর্ঘদিন ধরে ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে ভিডিও ধারণ করে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে পাঠাতেন। তবে এসব অভিযোগের বিষয়ে প্রতিবেদনটি প্রকাশ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

​সংরক্ষিত ও স্পর্শকাতর স্থানে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, অপরাধ প্রমাণ হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ, সিসিটিভি পর্যবেক্ষণ বৃদ্ধি এবং হলে বহিরাগত ও কর্মীদের প্রবেশে কঠোর নজরদারি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে জানতে চাইলে বিজয় ’২৪ হলের প্রভোস্ট জানান, ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করতে রাজি না হয়ে তিনি বলেন, প্রক্রিয়া শেষেই বিস্তারিত তথ্য জানানো হবে। এদিকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো ক্যাফেটেরিয়া ও ক্যাম্পাস জুড়ে তীব্র আলোচনা চলছে; শিক্ষার্থীরা দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছেন।

এসআর

সম্পর্কিত খবর