সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলি নীতিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার।
এর আগে জারি করা নীতিমালায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয়—এই চার স্তরে বদলি–পদায়ন কমিটি গঠনের কথা বলা হয়েছিল।
তবে কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে সমালোচনা ওঠায় সরকার সেই বিধান সংশোধন করেছে।
নতুন নীতিমালা অনুযায়ী, উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটিতে সভাপতির মনোনীত দুইজন ‘গণ্যমান্য ব্যক্তি’র পরিবর্তে দুইজন শিক্ষানুরাগী বা বিদ্যোৎসাহী ব্যক্তিকে সদস্য হিসেবে রাখা হবে।
জাতীয় পর্যায়ের কমিটিতেও নেতৃত্বে পরিবর্তন এসেছে। এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
সদস্য হিসেবে থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিদ্যালয়), আর সদস্যসচিবের দায়িত্বে থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন)।
সংশোধিত এ নীতিমালার মাধ্যমে শিক্ষক বদলির প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা, ভারসাম্য এবং প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
এসআর