[email protected] রবিবার, ২ আগস্ট ২০২৬
১৮ শ্রাবণ ১৪৩৩

২৯ অক্টোবর প্রাথমিক শিক্ষকদের যোগদান ও পরে প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগষ্ট ২০২৬ ৮:০৯ পিএম

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪

 জন শিক্ষকের যোগদান আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। একই দিনে তাদের পদায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং পরবর্তীতে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

​শনিবার (১ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরি ভার্চ্যুয়াল সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াত হোসেন জানান, সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের যোগদান নিশ্চিত করতে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। বিভিন্ন প্রশাসনিক ও তদন্ত প্রক্রিয়ার কারণে বিলম্ব হলেও আগামী ২৯ অক্টোবরের মধ্যে যোগদান পর্ব শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

​মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনে যোগদান ও পদায়নের পর নতুন এসব শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণের আয়োজন করা হবে।

এসআর

সম্পর্কিত খবর