[email protected] রবিবার, ২ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩

কুবির ইংরেজি বিভাগের সন্ধ্যাকালীন মাস্টার্সের ১৮তম ব্যাচকে বিদায় সংবর্ধনা

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬ ৮:৩৯ পিএম

সংগৃহীত ফাইল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সন্ধ্যাকালীন মাস্টার্স (১৮তম ইনটেক) শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে বিভাগের ২০২ নম্বর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুজ্জামান মিলকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. বনানী বিশ্বাস।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক মো. হারুন, সহযোগী অধ্যাপক ড. মো. আবুল হায়াত, সহকারী অধ্যাপক শারমিন সুলতানা এবং সহকারী অধ্যাপক তারিন বিনতে ইনামসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

বিদায়ী পর্বে শিক্ষার্থীরা শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন। পরে বিভাগের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থী তাসনীম জাহান বলেন, সন্ধ্যাকালীন মাস্টার্সের এই দীর্ঘ শিক্ষাজীবন তার জন্য স্মরণীয় হয়ে থাকবে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন পূরণের পাশাপাশি এই সময়ের অভিজ্ঞতা ভবিষ্যৎ জীবনে আত্মবিশ্বাস ও প্রেরণা জোগাবে বলেও তিনি উল্লেখ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ শামসুজ্জামান মিলকি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন কোর্সগুলোতে গুণগত শিক্ষা নিশ্চিত করার চেষ্টা করা হয়। কর্মজীবনের পাশাপাশি যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন, তারা এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারলে সেটিই হবে শিক্ষার প্রকৃত সফলতা।

 

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বলেন, ১৮তম ইনটেকের শিক্ষার্থীদের শেখার আগ্রহ ও নিষ্ঠা প্রশংসার দাবিদার। তিনি সন্ধ্যাকালীন কোর্সের শিক্ষার্থীদের জন্যও সমাবর্তনের সুযোগ রাখার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সমাজ ও কর্মক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার দায়িত্ব বিদায়ী শিক্ষার্থীদেরও রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর