[email protected] বুধবার, ২৯ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩

জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতায় সেরা খুবি শিক্ষার্থী সীমান্ত

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ১২:০৩ পিএম

সংগৃহীত ছবি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতা-২০২৬’-এ সারা দেশে প্রথমP

 স্থান অর্জন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের শিক্ষার্থী সীমান্ত চৌধুরী।

​তাঁর প্রতিযোগিতামূলক প্রবন্ধের শিরোনাম ছিল ‘চতুর্থ শিল্পবিপ্লব (এআই ও আইটি) এবং মে দিবস: পরিবর্তনশীল বিশ্বে শ্রমিক সুরক্ষা ও চ্যালেঞ্জ’। চমৎকার এই বিষয়টি নিয়ে রচিত প্রবন্ধটি পরবর্তীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সরকারি প্রকাশনাতেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

​সম্প্রতি রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক, সনদ ও পুরস্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উক্ত আয়োজনে বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

​সীমান্ত চৌধুরীর এই অসাধারণ সাফল্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, এই অর্জন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের সৃজনশীল গবেষণা, লেখালেখি ও জাতীয় পর্যায়ের নানা প্রতিযোগিতায় অংশ নিতে অনুপ্রাণিত করবে। তিনি সীমান্ত চৌধুরীর ভবিষ্যৎ শিক্ষাজীবন ও গবেষণায় ধারাবাহিক সাফল্য কামনা করেন।

​এ ছাড়া এই অর্জনে তাঁকে আরও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ইসিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর এস. এম. শামসুল আলম এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীনসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

এসআর

সম্পর্কিত খবর