[email protected] সোমবার, ২৭ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩

কুবিতে ‘বন্ধু’র রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু

বাবলু দেব, কুবি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ৮:৩২ পিএম

সংগৃহীত ছবি

“যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন, বাঁচবে প্রাণ” স্লোগানকে সামনে রেখে কুমিল্লা

 বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি শুরু হয়েছে।

​রবিবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। আয়োজকরা জানান, আগামী ৩০ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য মামুনুর রশীদ জানান, সাত দিনব্যাপী এই আয়োজনের লক্ষ্য শিক্ষার্থীদের মাঝে স্বেচ্ছায় রক্তদানের সচেতনতা বাড়ানো এবং নতুন সদস্য যুক্ত করা।

​সংগঠনটির ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে দুই হাজারের বেশি রোগীকে রক্ত সহায়তা দিয়েছে উল্লেখ করে ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটির সভাপতি নাঈম ভূঁইয়া জানান, নতুন প্রজন্মকে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতেই নিয়মিত এই আয়োজনের ধারা বজায় রাখা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর