বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-তে সিসিপি কর্মসূচির আওতায় তৃতীয় ব্যাচের উদ্বোধন, প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ এবং চাকরি মেলার আয়োজন করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিয়াজ বিন মাহমুদ, ডিইপিডি (পিএম-৩)-এর অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন, শিন শিন গ্রুপের উপদেষ্টা টিম জাহিদ হোসেন, বিইউএফটির ভারপ্রাপ্ত প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন, রেজিস্ট্রার রফিকুজ্জামান, এইইপিডি (পিএম-৩) এসআইসিআইপি’র উপসচিব মৌরিন করিম এবং ডিইপিডি (এফএম)-এর মঈনুল হাসান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, জনসংযোগ পরিচালক, ছাত্রকল্যাণ পরিচালক, বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তাসহ তৈরি পোশাক ও বস্ত্রশিল্প সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পখাত ও নীতিনির্ধারকদের মধ্যে সমন্বিত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
এ ক্ষেত্রে বিইউএফটি-সিসিপি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা মত প্রকাশ করেন।
এসআর