[email protected] বুধবার, ২২ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

লালন শাহ হলের আন্তঃব্লক ফুটবলে চ্যাম্পিয়ন আন্ডারগ্রাউন্ড ব্লক

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুলাই ২০২৬ ১২:৩৩ এএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল স্পোর্টস সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত আন্তঃব্লক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শিরোপা জিতেছে আন্ডারগ্রাউন্ড ব্লক।

ফাইনালে টাইব্রেকারে অভ্যূত্থান ব্লককে ৩-২ গোলে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

সোমবার (২০ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি।

ফলে খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে আন্ডারগ্রাউন্ড ব্লক ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয়।

ফাইনাল ম্যাচে অভ্যূত্থান ব্লকের জুনায়েদ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে আন্ডারগ্রাউন্ড ব্লকের মিজান ‘সেরা খেলোয়াড়’ নির্বাচিত হন।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালন শাহ হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক।

এ সময় হলের হাউজ টিউটররা উপস্থিত ছিলেন। এছাড়া স্পোর্টস সোসাইটির সভাপতি মো. রফিকুল ইসলাম (রফিক), সাধারণ সম্পাদক মো. লোকমান জাহান (শাকিল), সংগঠনের অন্যান্য সদস্য এবং হলের আবাসিক শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে স্পোর্টস সোসাইটির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, খেলাধুলা কেবল প্রতিযোগিতার ক্ষেত্র নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন থেকে দক্ষ খেলোয়াড় তৈরি হবে, যা ভবিষ্যতে আন্তঃহল প্রতিযোগিতাসহ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

এসআর

সম্পর্কিত খবর