[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

হল ফি কমানোর দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১২:৫৪ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন

 সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২০ জুলাই) রাতে কলেজের হল গেটের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত অন্যান্য কলেজে হল ফি ৬ হাজার টাকা হলেও তিতুমীর কলেজে তা ৮ হাজার টাকা ধার্য করা হয়েছে, যা অনেকের জন্য আর্থিক সংকট তৈরি করছে।

​শিক্ষার্থীরা জানান, ফি কমানোর স্মারকলিপি দেওয়ার পর কলেজ প্রশাসন ৭ হাজার টাকা নির্ধারণের আশ্বাস দিয়েছিল। তবে নতুন প্রজ্ঞাপনে ফি মাত্র ২০০ টাকা কমিয়ে ৭ হাজার ৮০০ টাকা করায় ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারীরা একে শিক্ষার্থীদের সাথে 'প্রহসন' বলে আখ্যা দেন।

তারা হল ফি ৬ হাজার টাকায় পুনর্নির্ধারণসহ অন্যান্য ফি যৌক্তিক পর্যায়ে আনা এবং অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান। একই সাথে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

এসআর

সম্পর্কিত খবর