[email protected] রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশিত হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, বৃত্তি পেল ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ৫:৫৯ পিএম

সংগৃহীত ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফল ঘোষণা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

 

ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক-গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ঘোষিত ফল অনুযায়ী, এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল ক্যাটাগরিতে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

 

ফলাফল জানতে টেলিটকের মাধ্যমে এসএমএস সেবাও চালু রয়েছে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে DPE লিখে একটি স্পেস দিয়ে পরীক্ষার্থীর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: DPE 123456

 

এ ছাড়া নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য প্রদান করেও শিক্ষার্থীরা সহজেই নিজেদের ফলাফল দেখতে পারবেন।

এসআর

সম্পর্কিত খবর