[email protected] রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, জানুন দেখার নিয়ম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬ ৯:০৫ এএম

সংগৃহীত ছবি

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় প্রকাশ

 করা হবে। ফল প্রকাশ উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ফল প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ না হওয়ায় তা স্থগিত করা হয়েছিল।

​এসএমএসের মাধ্যমে ফল জানার উপায়

ফলাফল প্রকাশের পর যেকোনো মোবাইল অপারেটর (টেলিটক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক) থেকে এসএমএস পাঠিয়ে সহজেই ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:

DPE <স্পেস> রোল নম্বর এবং তা পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।

(উদাহরণ: শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে লিখতে হবে— DPE 123456)। ফিরতি এসএমএসে শিক্ষার্থীর নাম ও ফলাফল চলে আসবে।

​ওয়েবসাইটের মাধ্যমে ফল জানার উপায়

মোবাইল এসএমএস ছাড়াও ঘরে বসে কম্পিউটার বা স্মার্টফোনে ইন্টারনেটের মাধ্যমে বিস্তারিত ফলাফল দেখা যাবে। এজন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল আইপেমিস ওয়েবসাইটে (ipemis.dpe.gov.bd) প্রবেশ করতে হবে। সেখানে ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা’ অপশনে গিয়ে শিক্ষার্থীর রোল নম্বর, জেলা এবং উপজেলার নাম সঠিকভাবে দিয়ে ‘সাবমিট’ করলেই স্ক্রিনে মার্কশিটসহ ফলাফল দেখা যাবে।

এসআর

সম্পর্কিত খবর