[email protected] শুক্রবার, ৩ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩

ববি’র নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ফাহাদ, সাধারণ সম্পাদক সিফাত

ববি প্রতিনিধি

প্রকাশিত: ২ জুলাই ২০২৬ ১০:৫৮ পিএম

সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন

 ‘নারায়ণগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতি’-এর ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মার্কেটিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান ফাহাদ এবং সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের একই সেশনের শিক্ষার্থী আফরান সিফাত নির্বাচিত হয়েছেন। আজ ২ জুলাই ২০২৬ তারিখে সংগঠনটির অফিসিয়াল ব্যালট পেপার অনুযায়ী ভোটগ্রহণ ও গণনা শেষে এই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

​ফলাফল বিবরণী অনুযায়ী, সভাপতি পদে বিজয়ী মেহেদী হাসান ফাহাদ পেয়েছেন ১৮ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী মার্কেটিং বিভাগের মোহাম্মদ হাসান পেয়েছেন ১৪ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিজয়ী আফরান সিফাত পেয়েছেন ২২ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী রসায়ন বিভাগের মোহাম্মদ আরিফুল হক পেয়েছেন ১২ ভোট। নির্বাচন কমিশনার ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসেবে ফলাফল বিবরণীতে স্বাক্ষর করেন তরিকুল ইসলাম, মো: মাহিন ফয়সাল এবং সামিউল আমল।

নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান ফাহাদ জানান, বিশ্ববিদ্যালয়ের বুকে নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখতে এবং যেকোনো প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তারা কল্যাণমুখী কাজ করে যেতে বদ্ধপরিকর। এদিকে নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর