[email protected] সোমবার, ২৪ আগস্ট ২০২৬
৯ ভাদ্র ১৪৩৩

ইবি বিএনসিসি সেনা শাখার নতুন সিইউও মোসাদ্দেক হোসেন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২ জুলাই ২০২৬ ১০:১৬ পিএম

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বিএনসিসি সেনা শাখার নতুন ক্যাডেট আন্ডার অফিসার

 (সিইউও) হিসেবে দায়িত্ব পেয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মোসাদ্দেক হোসেন (ক্যাডেট নং-২৩২৪০৬৬২)।

গত ২৫ জুন অনুষ্ঠিত লিখিত, ড্রিল, অস্ত্র পরিচালনা, কমান্ড ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হন। বৃহস্পতিবার (২ জুলাই) সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান (পদাতিক) আনুষ্ঠানিকভাবে তার কাঁধে সিইউওর ব্যাজ পরিয়ে দেন। আগামী এক বছর তিনি সুন্দরবন রেজিমেন্টের ২৪ ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানির অধীনে এই দায়িত্ব পালন করবেন।

​ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিমেন্টের অ্যাডজুট্যান্ট ফ্লাইট লেফটেন্যান্ট নাফিউর রহমান, লেফটেন্যান্ট বিএন তানজীম ইসলাম তাইন, ২৪ ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ আলাউদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পিইউও, বিএনসিসি স্টাফ ও ক্যাডেটরা।

নতুন দায়িত্ব পেয়ে মোসাদ্দেক হোসেন ইবি বিএনসিসিকে দক্ষ নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নেওয়ার এবং ক্যাডেটদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৃজনশীলতা বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

​উল্লেখ্য, ইবি বিএনসিসি প্লাটুনটি সুন্দরবন রেজিমেন্টের ২৪ ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানির অধীনস্থ এবং এটি বিভিন্ন জাতীয় ও অভ্যন্তরীণ কার্যক্রমে নিয়মিত সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। মোসাদ্দেক হোসেন এর আগে দুটি ব্যাটালিয়ন ক্যাম্প, একটি রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প এবং একটি কেন্দ্রীয় ক্যাম্পে ক্যাডেট বিকিউএমএস, বিএসএম ও সিএসএম হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০২৫ সালে আন্তঃরেজিমেন্ট ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানারআপ এবং ২০২৬ সালের রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্পে শ্রেষ্ঠ ক্যাডেট নির্বাচিত হন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার বিএনসিসি সেকশন কমান্ডার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

এসআর

সম্পর্কিত খবর