[email protected] মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩

ইবি তারুণ্যের নতুন নেতৃত্বে ইমন ও আইরিন

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুন ২০২৬ ৪:০৯ পিএম

সংগৃহীত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য-এর ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য-এর ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমন হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমানা আইরিন মনি

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি ভবনের ১১৬ নম্বর কক্ষে সংগঠনের ১৭তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন এবং ‘সুবাসিত সদস্য সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ হিমেল শুভেচ্ছা বক্তব্য দেন।

বিদায়ী সহ-সভাপতি আল হুদার সভাপতিত্বে এবং তাবাসসুম মোহসীনা ও অমিত হাসান অভীকের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. এ.কে.এম. নাজমুল হুদা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. শাহীনুজ্জামান এবং ছাত্র-উপদেষ্টা ড. মো. ওবায়দুল ইসলাম।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রিফাত মাশরাফী প্রত্যয়ের নেতৃত্বে গঠিত তিন সদস্যের নির্বাচন কমিশন ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা কার্যক্রম পরিচালনা করে। ভোট শেষে আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির নাম প্রকাশ করা হয়।

এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পাশাপাশি সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ৩০ জন ‘সুবাসিত সদস্য’-কে ক্রেস্ট ও সনদ দিয়ে সম্মাননা জানানো হয়।

সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল বলেন, প্রতিষ্ঠার পর থেকে তারুণ্য নিয়মতান্ত্রিকভাবে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সদস্যরা নিজেদের উদ্যোগ ও অর্থায়নে শীতবস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা, রক্তদানসহ নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন, যা বিশ্ববিদ্যালয় ও সমাজের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সালমানা আইরিন মনি বলেন, তারুণ্যের সঙ্গে দীর্ঘদিনের পথচলার অভিজ্ঞতা তাকে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে।

সবার সহযোগিতায় সংগঠনটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভাপতি ইমন হোসেন বলেন, সদস্যদের আস্থার প্রতিদান দিতে তিনি সংগঠনকে আরও সক্রিয়, গতিশীল ও কার্যকর হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালনায় প্রতিষ্ঠিত তারুণ্য একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

দীর্ঘদিন ধরে এটি নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা, বইপাঠ, সাংস্কৃতিক কর্মকাণ্ড, দুর্যোগে সহায়তা এবং বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এসআর

সম্পর্কিত খবর