[email protected] শুক্রবার, ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩

ববিতে বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি রায়হান, সম্পাদক আরিফ

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

প্রকাশিত: ২৬ জুন ২০২৬ ৪:২৪ পিএম

সংগৃহীত ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অধ্যয়নরত বরগুনা জেলার শিক্ষার্থীদের সংগঠন বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রায়হান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফ হোসেন।

শুক্রবার (২৬ জুন) সংগঠনের বিদায়ী সভাপতি আবু রায়হান ও সাধারণ সম্পাদক আল-মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুল ইসলাম প্রিন্স।

সহ-সভাপতি পদে রয়েছেন জান্নাতুল নাঈম, বনি আমিন, মারিয়া ও মহুয়া তন্নি। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মেহেদী হাসান, মোহাম্মদ শিহাব, আফসানা কবির ও সাইফুল ইসলাম আকাশ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. ইব্রাহিম হাওলাদার, মো. সায়েম এবং ফাহমিদা আনতুম মিথি।

নবনির্বাচিত সভাপতি মো. রায়হান বলেন, বরগুনা জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সম্প্রীতি আরও জোরদার করতে সংগঠনটি কাজ করবে।

তিনি জানান, শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজন ও সমস্যার সমাধানে সংগঠন সবসময় পাশে থাকার চেষ্টা করবে।

নবগঠিত কমিটির নেতারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরগুনার শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেছেন।

পাশাপাশি শিক্ষার্থীদের কল্যাণে ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এসআর

সম্পর্কিত খবর