[email protected] সোমবার, ২২ জুন ২০২৬
৭ আষাঢ় ১৪৩৩

ববিতে ছাত্রলীগ ঠেকাতে সতর্ক প্রশাসন, ২২-২৩ জুন বাড়তি নজরদারি

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন ২০২৬ ১১:২২ পিএম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো ধরনের সাংগঠনিক বা রাজনৈতিক তৎপরতা সহ্য করা হবে না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং নিষিদ্ধ সংগঠন সম্পর্কিত যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।

২২ ও ২৩ জুন ক্যাম্পাস ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

প্রক্টরের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান প্রশাসনের দায়িত্বকালীন সময়ে নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না।

কেউ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনবোধে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তাও নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিরাপত্তা জোরদারে লিগ্যাল টিম, পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এসআর

সম্পর্কিত খবর