[email protected] রবিবার, ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশিত হলো ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, সুপারিশ ১,৫২১ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ জুন ২০২৬ ৫:৩৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে।

রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

 

ফলাফলে দেখা যায়, বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। সব মিলিয়ে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থী চূড়ান্তভাবে মনোনয়ন পেয়েছেন।

 

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা গত মে মাসে শুরু হয়েছিল।

 

মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন।

এসআর

সম্পর্কিত খবর