বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
এতে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জাহিদ হাসান সভাপতি এবং একই শিক্ষাবর্ষের মো. হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২৩ জুন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বঙ্কিম চন্দ্র সরকার এবং ড. হেনা রানী বিশ্বাস স্বাক্ষরিত এক অনুমোদনপত্রের মাধ্যমে কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ সময় সংগঠনের সাবেক সভাপতি রাব্বি তালুকদার রাকিব ও সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজও নতুন কমিটির প্রতি সম্মতি জানান।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়ের আল মাহমুদ। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মেহেদী হাসান বাপ্পী, ইফফাত আরা আঁচল, নজরুল ইসলাম সোহাগ, পিয়াল হাসান এবং শেখ রাজ আহমেদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ রাকিব হাসান।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাদিয়া নূর শ্বেত, ফারিয়া সুলতানা লিজা, আনাস রাফি ও সুমাইয়া ইসলাম মিম। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ইয়াসির রুদ্র এবং আরিফিন হোসেন।
নবনির্বাচিত সভাপতি মো. জাহিদ হাসান বলেন, ঢাকা জেলার শিক্ষার্থীদের কল্যাণে জেলা অ্যাসোসিয়েশন অতীতের মতো ভবিষ্যতেও কাজ করবে। সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
সাধারণ সম্পাদক মো. হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ঢাকা জেলার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সংগঠন সর্বোচ্চ সহযোগিতা করবে। একই সঙ্গে সংগঠনকে আরও সক্রিয় ও কার্যকর করে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এসআর