[email protected] রবিবার, ২১ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলের আমেজে জবিতে টি স্পোর্টস ও জকসুর বিশেষ আয়োজন

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০ জুন ২০২৬ ৯:০২ পিএম

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিশেষ আয়োজন নিয়ে আসছে টি স্পোর্টস ও কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)।

আগামীকাল ২১ জুন (রবিবার) বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই আয়োজন। দুপুর ২টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ফুটবলভিত্তিক প্রতিযোগিতা ও কুইজের ব্যবস্থা রাখা হয়েছে।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে চোখ বেঁধে গোল করা, এক শটে গোল করার চ্যালেঞ্জ, ভলি শট, ফ্রি-কিক ও গোল টার্গেট চ্যালেঞ্জ, বার শটসহ বেশ কয়েকটি মজার খেলা থাকবে। পাশাপাশি ফুটবলপ্রেমীদের জন্য থাকছে কুইজ প্রতিযোগিতা ও নানা ধরনের চ্যালেঞ্জিং পর্ব।


বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে নির্দিষ্ট সময়ে সর্বাধিক ফুটবলারের নাম বলার প্রতিযোগিতা, বিশ্বকাপভিত্তিক কুইজ এবং অন্যান্য বিনোদনধর্মী কার্যক্রম। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারেরও ব্যবস্থা রাখা হয়েছে।


জকসুর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা অংশগ্রহণকারীদের খেলাধুলার উপযোগী জুতা পরিধান করে আসার পরামর্শ দিয়েছেন। ফুটবল জার্সি পরে এলে উৎসবের আমেজ আরও বাড়বে বলেও তারা উল্লেখ করেন।


বিশ্বকাপের উত্তেজনা ও আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে বন্ধুদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

এসআর

সম্পর্কিত খবর