কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচ বড় পর্দায় উপভোগের ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (২০ জুন) শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ এ তথ্য জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বড় পর্দায় খেলা দেখানোর আবেদন করা হয়েছিল। তবে স্পন্সরশিপসহ কিছু বাস্তব কারণে সেই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়নি।
এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের আগ্রহের কথা বিবেচনা করে শাখা ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলো প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, এই আয়োজন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে এবং সবাইকে খেলা উপভোগ করতে অংশ নেওয়ার আহ্বান
এসআর