[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুন ২০২৬ ৫:১৪ পিএম

সংগৃহীত ছবি

দেশের শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৯ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে রোটারি বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত ‘লিডার্স ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে।

সেই ধারাবাহিকতায় মাধ্যমিক স্তরের শুরু থেকেই কারিগরি শিক্ষার বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি জানান, সম্প্রতি পাবলিক পরীক্ষা আইন কার্যকর হওয়ায় পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও ডিজিটাল মাধ্যমে নকলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।

বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শুধু উচ্চশিক্ষার প্রসার ঘটিয়ে কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব নয়।

এজন্য শিক্ষার্থীদের বাস্তবমুখী ও কর্মদক্ষতাভিত্তিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আশা প্রকাশ করেন, দক্ষতা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের মাধ্যমে দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

 

এসআর

সম্পর্কিত খবর