[email protected] রবিবার, ১৪ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

আব্দুল্লাহ হিল রাকিবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিইউএফটি’তে স্মরণসভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন ২০২৬ ৮:৫৭ পিএম

সংগৃহীত ছবি

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল রাকিবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করা হয়েছে।

রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তাঁর কর্মজীবন, নেতৃত্বগুণ এবং দেশের শিল্পখাতে অবদানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। একইসঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় বক্তব্য দেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। তিনি মরহুম আব্দুল্লাহ হিল রাকিবের পেশাগত দক্ষতা, উদ্ভাবনী নেতৃত্ব এবং তৈরি পোশাক শিল্পের বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন।

এ সময় আরও বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ নাছির ও মশিউল আজম সজল, এপ্লাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তমিজ উদ্দিন ভুঁইয়া সেলিম, টিম গ্রুপের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদসহ বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, আব্দুল্লাহ হিল রাকিবের কর্মময় জীবন, মানবিক মূল্যবোধ এবং শিল্পোন্নয়নে তাঁর অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

তাঁরা তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসআর

সম্পর্কিত খবর