[email protected] মঙ্গলবার, ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী জেলেপাড়ার গম্ভীরা মেলা শুরু: দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুন ২০২৬ ৮:৫২ পিএম

সংগৃহীত ছবি

আধুনিকতার মাঝেও গ্রামীণ সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জেলেপাড়ায়

 শুরু হয়েছে ঐতিহ্যবাহী গম্ভীরা মেলা। প্রতিবছরের মতো এবারও কালীপূজা উপলক্ষে স্থানীয় জেলে সম্প্রদায়ের উদ্যোগে প্রায় চার দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল থেকেই ঢাকের তাল ও বাঁশির সুরে মুখর হয়ে ওঠে পুরো মেলাপ্রাঙ্গণ, যেখানে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী দর্শনার্থীদের ঢল নামে।

মেলাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন গ্রামে গিয়ে আগে থেকেই গম্ভীরা পরিবেশনের মাধ্যমে নিমন্ত্রণ জানানো ও প্রণামী সংগ্রহ করা হয়। এবারের মেলায় গম্ভীরা ও কাটবোড়া পরিবেশনের পাশাপাশি হরেক রকমের খেলনা, চুড়ি, ফিতা, প্রসাধন সামগ্রী ও মুখরোচক খাবারের দোকান বসেছে এবং শিশুদের জন্য রয়েছে নাগরদোলার বিশেষ আকর্ষণ।

মেলা কমিটির সভাপতি তপন রায় জানান, পূর্বপুরুষদের এই ঐতিহ্য ধরে রাখতে গম্ভীরার পাশাপাশি এবার কাটবোড়ার আয়োজনও করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা জানান, গ্রামীণ সংস্কৃতি ও পারিবারিক বিনোদনের এক অনন্য মিলনমেলা হিসেবে এই উৎসব নতুন প্রজন্মের কাছে লোকজ ঐতিহ্যের পরিচয় তুলে ধরছে।

এসআর

সম্পর্কিত খবর