চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন।
সোমবার (৮ জুন) রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফল প্রস্তুতের কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলছে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য রয়েছে।
তিনি আরও জানান, ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে এবং শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যেই তাদের ফল জানতে পারবে বলে আশা করা হচ্ছে।
এসআর