[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

নেচার ইনডেক্সে রসায়নে দেশের শীর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ২ জুন ২০২৬ ৮:১৪ পিএম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক গবেষণা মূল্যায়ন প্রতিষ্ঠান নেচার ইনডেক্সের সাম্প্রতিক প্রকাশিত র‌্যাংকিংয়ে রসায়ন বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের গবেষণা কার্যক্রমের ভিত্তিতে এ মূল্যায়ন প্রকাশ করা হয়েছে। ন্যাচারাল সায়েন্স ও হেলথ সায়েন্স সংশ্লিষ্ট ১৪৫টি আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত প্রবন্ধের তথ্য বিশ্লেষণ করে এ সূচক প্রস্তুত করা হয়। বিশ্বব্যাপী গবেষণার মান ও প্রভাব পরিমাপের ক্ষেত্রে নেচার ইনডেক্স একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে স্বীকৃত।

এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবজনক উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান রসায়ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “রসায়ন বিভাগের শিক্ষক ও গবেষকদের নিরলস প্রচেষ্টা এবং আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ অর্জন এসেছে। এ সাফল্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত।”

তিনি রসায়ন বিভাগের অব্যাহত সাফল্য কামনা করেন।

এদিকে একই সূচকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বায়োলজিক্যাল সায়েন্সেসে দেশের মধ্যে ১৬তম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসে ১১তম এবং হেলথ সায়েন্সেসে ১৮তম অবস্থান অর্জন করেছে।

এসআর

সম্পর্কিত খবর