[email protected] শনিবার, ৩০ মে ২০২৬
১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

অমিত্রাক্ষরের নতুন নেতৃত্বে বিষ্ণু সাহা ও ওয়ালিদ হাসান

খুবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০ মে ২০২৬ ১:১৫ পিএম

সংগৃহীত ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাহিত্যভিত্তিক সংগঠন অমিত্রাক্ষরের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

সম্প্রতি ঘোষিত এই কমিটিতে প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষার্থী ইমন কুমার সাহা বিষ্ণুপদ (বিষ্ণু সাহা) এবং সমন্বয়ক সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের শিক্ষার্থী সৈয়দ ওয়ালিদ হাসান।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ‘কবিতা মানুষের জন্য’ এই মূলমন্ত্রকে সামনে রেখে ক্যাম্পাসে সৃজনশীল সাহিত্যচর্চা ও সুস্থ সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির সহ-প্রধান সমন্বয়ক হিসেবে রয়েছেন প্রিয়ন্তী দাস ও নুসরাত জাহান বর্ষা। সহ-সমন্বয়ক সচিবের দায়িত্ব পেয়েছেন অনিন্দিতা বিশ্বাস। অর্থ বিষয়ক সমন্বয়ক হিসেবে অয়ন নন্দী এবং সহ-অর্থ সমন্বয়ক হিসেবে জান্নাতুল নাঈম নির্বাচিত হয়েছেন।

এছাড়া প্রচার বিভাগের সমন্বয়ক জোহরা বনানী ও সহ-সমন্বয়ক অন্বেষা সেন, প্রকাশনা ও দপ্তর বিষয়ক সমন্বয়ক রাশিক অর্ণ এবং বিষ্ণু বিশ্বাস, সহ-দপ্তর সমন্বয়ক বিস্মৃতি সরকার দায়িত্ব পালন করবেন।

আলোকচিত্র ও মঞ্চসজ্জা বিভাগের সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন লামিয়া ইসলাম ও আয়েশা ছোটন। গ্রন্থাগার বিষয়ক সমন্বয়ক রুহিন রুমি, সহ-গ্রন্থাগার সমন্বয়ক রাহুল মণ্ডল এবং সংগীত বিভাগের সমন্বয়ক অনিত কুমার দাস ও সহ-সমন্বয়ক সৃজিতা সাহা নতুন কমিটিতে স্থান পেয়েছেন।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আব্দুল্লাহ আল বাকির, ফারিহা হক ও চন্দ্রিকা সানা। পাশাপাশি আদনান রাফিদ, ইয়াসির আরাফাত, নওশিন সাইরা তৌরি, আবদুল্লাহ সিদ্দিক ও ফাতিমা তুজ্জ জোহরাসহ আরও ১৫ জন শিক্ষার্থীকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রধান সমন্বয়ক বিষ্ণু সাহা বলেন, বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চার পরিসর বাড়াতে সংগঠনটি ইতোমধ্যে ‘মনফুল’ নামে প্রথম সাহিত্য ম্যাগাজিন প্রকাশ করেছে, যা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা রয়েছে।

পাশাপাশি নিয়মিত পাঠচক্র, সাহিত্যবিষয়ক আলোচনা এবং বিশেষজ্ঞদের অংশগ্রহণে বিভিন্ন আয়োজন করা হবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের আবৃত্তি দক্ষতা বিকাশে কর্মশালা, প্রতিযোগিতা ও বার্ষিক আবৃত্তি উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

নতুন কমিটি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসআর

সম্পর্কিত খবর