রোটার্যাক্ট ক্লাব অব কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ রোটা বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদের নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।
শনিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ক্লাবের নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের স্বাক্ষর ছিল।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈমুর রহমান দায়িত্ব পাওয়ায় সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই দায়িত্বকে তিনি আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে দেখছেন।
আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত করা, সদস্যদের সক্রিয় সম্পৃক্ততা বৃদ্ধি এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্য নিয়ে কাজ করবেন।
অন্যদিকে নবনির্বাচিত সভাপতি নাজমুস সাকিব বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই রোটার্যাক্ট ক্লাব শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি উল্লেখ করেন, গত রোটা বর্ষে ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক সেবামূলক বিভিন্ন কর্মসূচি সফলভাবে আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, পূর্ববর্তী কার্যক্রমের অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে নতুন মেয়াদে সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করা হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ক্লাব নতুন নতুন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আরও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।
এসআর